November 10, 2026, 5:12 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী

Reporter Name

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে শতাধিক মাদরাসাশিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসায় এ প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার হিফজ বিভাগের ১৬টি দল অংশ নেয়।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় মাদরাসার অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি হাফেজ মাওলানা হাসান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি ক্বারী ওসমান গণি, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির আনসারী, মগাইছড়ি মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহিম ফারুকী এবং মহামুনি দারুন নাজাত হিফজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমের প্রসারে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২৮ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা