April 17, 2026, 1:22 pm
শিরোনাম :
রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি
Notice :

উখিয়ার বালুখালীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত ৪

Reporter Name

এম এ রহমান সীমান্ত, উখিয়া।। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংগামী একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক যাত্রী নিহত হয়। আহত হন টমটমের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে, খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেন।
শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।