November 10, 2026, 5:26 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৬ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আশপাশের আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক ঘর পুড়ে যায়। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা ও নদী পারাপারের জটিলতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে সেখানে পৌঁছাতে সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর ও দোকানের মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা