November 10, 2026, 5:20 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচরে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা হর্টিকালচার সেন্টারের সম্মেলনকক্ষে উইমেন্স এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট (উইভ)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা স্বাগত বক্তব্য দেন। প্রকল্পের মোবিলাইজার তুনিকা খীসার সঞ্চালনায় এতে বক্তব্য দেন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত বিন ফরিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ধীমান চাকমা, বিজয় টিভির নানিয়ারচর প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজন এবং নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) দীপক।

এ ছাড়া সভায় নারী কার্বারী, কিশোরী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

তাঁরা আরও বলেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা