November 10, 2026, 5:20 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ

আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ৪ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নৈরাজ্য চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

বিক্ষোভ মিছিলটি দলীয় অফিস থেকে শুরু করে  পানছড়ি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা