বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ: শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ চর্চার আহ্বান পানছড়িতে শহীদদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলী, কনসার্ট খেলাসহ এবং লটারী ড্র অনুষ্ঠিত হবে আজ পাহাড়ে মানবতার আলো  সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবায় উপকৃত দুই শতাধিক মানুষ নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল নেত্র নিউজে প্রকাশিত সম্পাদে ক্ষুব্ধ এলাকাবাসী, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত  দুর্গম এলাকার শিক্ষার মান উন্নয়নে ১২বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে… লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী নাইক্ষ্যংছড়িতে ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সীরাত প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ
Notice :

নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল

Reporter Name

মো. ইসমাইলুল করিম, বান্দরবান।।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে পার্বত্য জেলার বান্দরবানের ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বান্দরবান জেলার নবনির্বাচিত কমিটির যুগ্ন আহবায় সেফায়েত হোসেন তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ফরহাদ হোসেন জিকু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক অংসাহ্লা মারমা, যুগ্ম আহ্বায় মোঃ রিদওয়ানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর গত শনিবার (০২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের (১০) সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানান।