বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ: শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ চর্চার আহ্বান পানছড়িতে শহীদদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলী, কনসার্ট খেলাসহ এবং লটারী ড্র অনুষ্ঠিত হবে আজ পাহাড়ে মানবতার আলো  সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবায় উপকৃত দুই শতাধিক মানুষ নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল নেত্র নিউজে প্রকাশিত সম্পাদে ক্ষুব্ধ এলাকাবাসী, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত  দুর্গম এলাকার শিক্ষার মান উন্নয়নে ১২বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে… লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী নাইক্ষ্যংছড়িতে ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সীরাত প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ
Notice :

খাগড়াছড়িতে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ: শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ চর্চার আহ্বান

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা, চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসে আয়োজনে বুধবার (০৬ মে) বেলা ১১টায় সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ খিসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মূল্যবোধের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

পরে নৈতিকতা উন্নয়ন বিষয়ক একটি শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করা হয়।