মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ লামায় বন্যহাতি করিডোরে সচেতনতা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই” লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত যানচলাচল স্বাভাবিক বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি; রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘোষণা ইয়াবা সহ ইসলামপুরের দু’জন আটক পাহাড়ে বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা
Notice :

রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Reporter Name

রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি (রাখাইন পাড়া) গ্রামের প্রয়াত অমূল্য বড়ুয়ার স্ত্রী ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের রামু উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়ার মাতা ধর্মপ্রাণ উপাসক ননী বালা বড়ুয়া পরলোক গমন করেছেন।

রোববার (৩ মে ২০২৬) দিবাগত রাত ৯টা ৩৭ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি প্রায় এক মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৪ মে) দুপুর ২টায় রামু শ্রীকুল মৈত্রী বিহার প্রাঙ্গণে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়াসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকালে জাদিপাড়া শ্মশান প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।

তাপস বড়ুয়া বৌদ্ধ প্রজ্ঞা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ, রামু উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি। তাঁর মাতা ধর্মপ্রাণ উপাসিকা ননী বালা বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া, পরিষদের রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া (সাবেক এমইউপি), সাধারণ সম্পাদক তুষিত বড়ুয়া, বৌদ্ধ প্রজ্ঞা সংসদের সভাপতি শিপন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পুলক বড়ুয়াসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।