
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার শিক্ষার্থীদের মাঝে প্রথম ধাপে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (৪মে) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বান্দরবানসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ১,৪৫৬ জন শিক্ষার্থীকে এ ধাপে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত ১০৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১১ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১,০১৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা এবং ডিগ্রি ও বিএ (পাস) পর্যায়ের ৩৩৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অথিতি বক্তব্যে থানজানা লুসাই বলেন, দরিদ্র বিমোচনের জন্যে জেলা পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং শিক্ষার গুণগত মান উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই শিক্ষা–বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছি। আজ মোট ১৪৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে দ্বিতীয় ধাপে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল হক এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন এ্যাডভোকেট ভোকেট উবাথোয়াই মারমা, রাজু ময় তঞ্চঙ্গ্যা, সাইফুল ইসলাম রিমন, খুরশিদা ইসহাক, ডাক্তার সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, মং এ চিং চাক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মো. তামিম জানান, বৃত্তির অর্থ দিয়ে তিনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।একইভাবে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফ্রান্সিস বম বলেন, এই জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, দুই ধাপে মোট ২,৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। প্রথম ধাপে ১,৪৫৬ জনকে বৃত্তি দেওয়া হয়েছে এবং বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদান করা হবে।