সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক বৈরি আবহাওয়াকেও হার মানাল নতুন কুঁড়ি স্পোর্টস: খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের ফুটবল লড়াইয়ে উত্তাপ, উত্তেজনা আর উচ্ছ্বাস বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন সারাদেশের মত পার্বত্য জেলা সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি আটক মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বরকলে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ রাঙ্গামাটি বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫ সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, লংগদু জোন তেজস্বী বীরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ির ভাইবোনছড়ার প্রত্যন্ত এলাকার ৯৬পরিবার পেল সুপেয় পানি অলি-রনি-গালিবের নেতৃত্বে আট বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
Notice :

বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি,

০২ মে ২০২৬: বান্দরবান জেলার আলীকদমে চলমান স্বাস্থ্য সংকটের মধ্যে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত জেলায় মোট ৫ জন শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ম্রো ইয়ুথ অর্গানাইজেশন সূত্রে জানা যায়, প্রেন্নই হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাংতুই ম্রো (১১) হাম রোগে আক্রান্ত হয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হলেও দুর্গম পাহাড়ি পথে নিজ গ্রামে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত তাংতুই ম্রোর বাড়ি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুইতন পাড়ায়। তার পিতার নাম পাচই ম্রো এবং মাতার নাম দনরাম ম্রো।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই হোস্টেলের ইতোমধ্যে ৩ জন শিক্ষার্থী হাম রোগে মৃত্যুবরণ করেছে। সাম্প্রতিক সময়ে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনটি দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্ল্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, যা এ ধরনের প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ম্রো শিশুদের তালিকা: ১। জংরুং ম্রো (৩ মাস), পিতা- লেংক্লাং ম্রো, মাতা- কামবুং ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ২। খতং ম্রো (৭ মাস), পিতা- লুকুন ম্রো, মাতা: কাইরু ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৩। চাংমুম ম্রো (৮), পিতা: পাসং ম্রো, মাতা: তুমরুম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ৯ নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৪। তাইতুং ম্রো(১১), পিতা: পাচই ম্রো, মাতা:দনরাম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ও নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৫। যংরাও ম্রো(৮), পিতা: প্রলেং ম্রো, গ্রাম: যংএ পাড়া, ৯ নং ওয়ার্ড সিন্দুমুখ এলাকা, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা।