সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক বৈরি আবহাওয়াকেও হার মানাল নতুন কুঁড়ি স্পোর্টস: খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের ফুটবল লড়াইয়ে উত্তাপ, উত্তেজনা আর উচ্ছ্বাস বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন সারাদেশের মত পার্বত্য জেলা সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি আটক মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বরকলে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ রাঙ্গামাটি বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫ সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, লংগদু জোন তেজস্বী বীরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ির ভাইবোনছড়ার প্রত্যন্ত এলাকার ৯৬পরিবার পেল সুপেয় পানি অলি-রনি-গালিবের নেতৃত্বে আট বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
Notice :

রাঙ্গামাটি বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি:

রাঙ্গামাটি জেলা  বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা কর্মীরা ।

রবিবার (৩ মে) দুপুরে  দলীয় কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়ে, টায়ার জালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত২ মে সম্প্রতি ছাত্রদলের যে রাঙ্গামাটি জেলা  ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে সেখানে স্বজনপ্রীতি, বিবাহিত, চাদাবাজ, অছাত্র,দের স্থান হয়েছে। এজন্য তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর  বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া নৈব কমিটি স্থান পাওয়া কয়েক জন নেতাদের বিরুদ্ধে  স্লোগানও দেন তারা। পাশাপাশি কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার  দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি যে রাঙ্গামাটি জেলা কমিটি গঠন হয়েছে তাতে বেশকিছু নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি।

ছাত্রদলের নেতা কর্মী পদবঞ্চিত অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। তার আগে বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।