May 2, 2026, 4:17 am
শিরোনাম :
বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমার বর্ণিল উদযাপন বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
Notice :

রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বেলা ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন এবং রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। বিশেষ করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের গুরুত্বারোপ করে তারা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।