
তসলিম উদ্দীন, বরকল প্রতিনিধি
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলেও উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বরকল উপজেলার ৩টি কেন্দ্রে মোট ৩শ ৩৪ জন পরীক্ষার্থী এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এবছর বরকল সরকারী মডেল উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে মোট ১৬৮ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৬৯ জন ছাত্র এবং ৯৯ জন ছাত্রী রয়েছেন। একেন্দ্রে ১জন ছাত্র ও ২জন ছাত্রী অনুপস্থিত রয়েছেন।
এছাড়াও বরকল সীমান্ত ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ) ভোকেশনাল পরীক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত ৫৪জন। অপরদিকে শুভলং উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছেন ১১২জন। তার মধ্যে সবাই উপস্থিত ছিলেন।
বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নিরবিচ্ছিন্ন ভাবে পরীক্ষা চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের হলে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ ঠিক রাখতে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে।
পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের হলে হলে সিসিটিভি স্থাপন করা হয়েছে।