April 21, 2026, 10:59 am
শিরোনাম :
লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা
Notice :

খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “Voices for Change Project” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) ও পালস বাংলাদেশ। এতে আর্থিক সহযোগিতা প্রদান করে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। কারিগরি সহায়তায় ছিল নাগরিকতা-জিএফএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওসমান গনি (ইলি)। সভাপতিত্ব করেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। অতিথিদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ তারেকুর রহমান, সিনিয়র শিক্ষক তপন কান্তি গুপ্ত, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মনোয়ার বেগম, জয়শ্রী দেবী, আহসান হাবীব সোহাগ, ইমরান বাইতুল, আসমাউল হোসনা হ্যাপি এবং আইনুন নফা চৌধুরী। এ সময় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
প্রধান শিক্ষক শফিউল আলম বলেন, “বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং সামাজিক সচেতনতা, জেন্ডার সমতা, সুশাসন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সহকারী প্রধান শিক্ষক মোঃ তারেকুর রহমান বলেন, “জেন্ডার সমতা ও সুশাসন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হলে নিয়মিত এমন কার্যক্রম চালু রাখা প্রয়োজন। আজকের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
 মোঃ ওসমান গনি (ইলি) বলেন, “খান ফাউন্ডেশনের ‘Voices for Change Project’ নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও সমাজগঠনে গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রকল্পের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার যে প্রয়াস নেয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কার্যক্রম আরো বিস্তৃত হওয়া প্রয়োজন।”
 প্রোগ্রামে খান ফাউন্ডেশনের ‘Voices for Change Project’-এর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার, জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, শামীমা আক্তারসহ অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।