April 23, 2026, 8:38 am
শিরোনাম :
বরকলে অসহায় নারীকে ১২ বিজিবি জোন’র আর্থিক সহায়তা প্রদান রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসা অসহায় পেল ৫শতাধীক মানুষ টেবিল টেনিস তারকা খই খই সাই মারমাকে রাঙামাটি জেলা প্রশাসন এর ঘর উপহার লংগদু জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ ঈদগাঁওতে শিশু ধর্ষণ চেষ্টা এবং চুরির ঘটনায় ২ জন গ্রেফতারঃ দু’টি আইফোন উদ্ধার ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত শুকিয়ে গেছে ঝিরি, ঝর্না ও ছড়া বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী
Notice :

খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন

Reporter Name

অনলাইন ডেস্ক।।
খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে জেলার রোয়াশা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল সকাল সাড়ে ৯টার দিকে নিয়মিত টহলকালে রোয়াশা পাড়া এলাকায় (ক্যাম্প থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর-পূর্বে) একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটতে দেখে। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানাকে অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। আটক ব্যক্তিদের এবং ঘটনাস্থলে ব্যবহৃত যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য এলাকায় অবৈধ পাহাড় কাটা রোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।