শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ব্র‍্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

​পরিবেশবান্ধব চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের করলা, চিচিঙ্গা ও শসার বীজ বিতরণ করা হয়।

​একই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর বায়োপেস্টিসাইড, বায়োম্যাক্স, আন্টারিও এবং ক্ষতিকারক পোকা দমনে পরিবেশবান্ধব ‘হলুদ ফেরোমন ফাঁদ’ কার্ডসহ বিভিন্ন প্রকার ক্যাটালগ ও আধুনিক চাষ পদ্ধতির নির্দেশিকা প্রদান করা হয়।

​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্র‍্যাকের চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল শিকদার এবং মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর।

​বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা বজায় রাখতে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও নিরাপদ পদ্ধতির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *