April 21, 2026, 10:57 am
শিরোনাম :
লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা
Notice :

লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী

Reporter Name

মো.গোলামুর রহমান,লংগদু ।
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতেও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার( ২১ এপ্রিল) সকাল ১০টা থেকে লংগদু উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬শ ৬৮ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবছর লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে দাখিল (মাদ্রাসা)”র মোট ১১৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৬১ জন ছাত্র এবং ৫৮ জন ছাত্রী রয়েছেন। একেন্দ্রে সবাই উপস্থিত রয়েছেন।

এছাড়াও লংগদু সরকারী উচ্চবিদ্যালয় কেন্দ্র একে (০১) এসএসসি পরীক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত ৩১৫ জন। তারমধ্যে আজকের পরীক্ষার্থী ২০২জন। অনুপস্থিত ৫জন।এতে ছাত্র ৮৭ এবং ছাত্রী আছেন ১১৫ জন।

অপরদিকে লংগদু বালিকা উচ্চবিদ্যালয়ে কেন্দ্র দুই (০২) মোট পরীক্ষার্থী রয়েছেন ১৭২জন। তার মধ্যে উপস্থিত ১৬৯ এবং অনুপস্থিত আছেন ০৩জন। এ কেন্দ্রে ছাত্র রয়েছেন ৮৭ জন এবং ছাত্রী ৮২ জন।

এদিকে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬২জন। তারমধ্যে ছাত্র ৩৬ এবং ছাত্রী ২৬জন। একেন্দ্রে সকল পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত আছেন।

বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নিরবিচ্ছিন্ন ভাবে পরীক্ষা চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের হলে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ ঠিক রাখতে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে।

পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের হলে হলে সিসিটিভি স্থাপন করা হয়েছে।