April 21, 2026, 1:54 pm
শিরোনাম :
রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী
Notice :

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা  প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাব চট্টগ্রামের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এবং দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন। তিনি বলেন, পার্বত্য এলাকায় চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। বিশেষ করে চক্ষু চিকিৎসা সেবার ঘাটতি পূরণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।