শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন সারাদেশের মত পার্বত্য জেলা সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন করেন

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

২মে (শনিবার) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু বক্তব্য রাখতে গিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬এর সফলতা কামনা করেন এবং এই আয়োজনের সাথে যারা জড়িত তাদের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। সংসদ সদস্য সাচিং প্রু জেরী আরো বলেন, পার্বত্য এলাকা থেকে নতুন নতুন খেলোয়াড় যাতে উঠে আসে সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে এবং দক্ষ খোলেয়াড় তৈরি করে ক্রীড়াক্ষেত্রে আরো সফলতা আনতে হবে।

প্রসঙ্গত: ২মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগাম ১০মে পর্যন্ত আর এবারের নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ জেলার ৭টি উপজেলা ও বান্দরবান পৌরসভা থেকে আগত খোলোয়াড়রা ফুটবল প্রতিযোগিতা, টি টেন ক্রিকেট প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, মার্শাল আর্ট (কারাতে। তাইকোয়ানডো জুডো) প্রতিযোগিতা ও সাতার প্রতিযোগিতায় অংশ নেবে। ৮টি ইভেন্টে প্রতি উপজেলা থেকে ১৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *