সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা সহ এক যুবক আটক বৈরি আবহাওয়াকেও হার মানাল নতুন কুঁড়ি স্পোর্টস: খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের ফুটবল লড়াইয়ে উত্তাপ, উত্তেজনা আর উচ্ছ্বাস বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন সারাদেশের মত পার্বত্য জেলা সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি আটক মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বরকলে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ রাঙ্গামাটি বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫ সভাপতি- জাহিদ, সাধারণ সম্পাদক- সোহেল ও সাংগঠনিক- আশিকুর; খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, লংগদু জোন তেজস্বী বীরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ির ভাইবোনছড়ার প্রত্যন্ত এলাকার ৯৬পরিবার পেল সুপেয় পানি অলি-রনি-গালিবের নেতৃত্বে আট বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন
Notice :

মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

​রবিবার (৩ মে) বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় এবং পৌর প্রশাসনের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মৌসুমি বায়ুর প্রভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যায় ফসলের ক্ষেত। এছাড়া বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করে। দুর্যোগকালীন সহায়তার অংশ হিসেবে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল অতি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

​এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরাসহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার পদস্থ কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।