মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ লামায় বন্যহাতি করিডোরে সচেতনতা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই” লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত যানচলাচল স্বাভাবিক বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি; রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘোষণা ইয়াবা সহ ইসলামপুরের দু’জন আটক পাহাড়ে বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা
Notice :

ইয়াবা সহ ইসলামপুরের দু’জন আটক

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার হয়েছে। ৩ মে গভীর রাতে বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এস, আই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দরগাহ গেটের বিপরীত পাশে জাগির পাড়া রোডের মুখে চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশী করে। এ সময় একশত চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ  তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, তাদের নিকট হতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ  রামু থানা এলাকা হতে ক্রয় করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির জন্য আনা হচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। সাদ্দাম হোসেন (৩২), পিতা- আবুল কাসেম, সাং- ধর্মেরছড়া, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। দেলোয়ার হোসেন (৪২), পিতা- আব্দু সোবহান, সাং- পশ্চিম বামনকাটা, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আসামীদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি মামলা অজু করা হয়েছে।  যার নং-৪, তারিখ- ৩/৫/২৬ খ্রিঃ, ধারা- ৩৬ (১) সারণীর ১০ (ক)/৪১। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ প্রক্রিয়াধীন রয়েছে।

থানার ওসি আরো জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।”

অপরাধ দমনে এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করেছেন থানার এ কর্মকর্তা।