বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০ বলদ উদ্ধার, চালক গ্রেফতার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
Notice :

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
ত্যাগ, আত্মশুদ্ধি, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল নবী হক্কানী। পরে সকাল ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের খুতবায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন আলকাদেরী বলেন, পবিত্র ঈদুল আযহা কেবল পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের মহান শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি, স্থিতিশীলতা ও শান্তি কামনা করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সরকারি স্থাপনায় “ঈদ মোবারক” লেখা ব্যানার, পতাকা ও আলোকসজ্জা করা হয়। নতুন পোশাকে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, কালেক্টরিয়েট জামে মসজিদ, হাসপাতাল গেট জামে মসজিদ, শালবাগান জামে মসজিদ, কুমিল্লা টিলা জামে মসজিদ, সদর উপজেলা জামে মসজিদ, গঞ্জপাড়া জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ ও খেজুরবাগান জামে মসজিদ উল্লেখযোগ্য। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ২৯১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেন। পরে কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *