বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগ্রাম; নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে… ওয়াদুদ ভূঁইয়া এমপি আগামী বাজেটে বড়ুয়া সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া লংগদুর কৃষক পরিবারকে বিজিবির সহায়তা গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকানসহ ব্যাপক ক্ষতি, ফায়ার স্টেশন না থাকায় ক্ষোভ মহালছড়িতে সেনাবাহিনীর অভিযান, সশস্ত্র গোষ্ঠীর অস্থায়ী ঘাঁটি ধ্বংস কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ নববধূর পরিবারের পাশে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য কক্সবাজারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছতা ও আমানত সুরক্ষার দাবি নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আশ্বাস ঈদগাঁওতে পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তসহ তিনজন আটক মাইন বিস্ফোরণে নিহত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন সীমান্ত এলাকায় ১৩ পরিবারকে মানবিক সহায়তা দিল বিজিবি মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির কিশোর নিহত পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধান ও নিয়োগে স্বচ্ছতার দাবি ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ১৫ পিচ ইয়াবাসহ যুবক আটক, বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযান দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
Notice :

১৫ পিচ ইয়াবাসহ যুবক আটক, বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযান

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার কলেজপাড়া মোড় ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পশ্চিম মুসলিম ব্লক গ্রামের বাসিন্দা ঈমান আলীর ছেলে ইসমাইল (২৩)-কে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই রাকিব হাসান ও এসআই রিয়াজুল ইসলাম রানা। পুলিশের দাবি, তল্লাশির সময় আটক যুবকের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদকবিরোধী অভিযানে বাঘাইছড়ি থানা পুলিশের ধারাবাহিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর সঙ্গে আপস করা হবে না।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাঘাইছড়ি গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *