বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগ্রাম; নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে… ওয়াদুদ ভূঁইয়া এমপি আগামী বাজেটে বড়ুয়া সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া লংগদুর কৃষক পরিবারকে বিজিবির সহায়তা গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকানসহ ব্যাপক ক্ষতি, ফায়ার স্টেশন না থাকায় ক্ষোভ মহালছড়িতে সেনাবাহিনীর অভিযান, সশস্ত্র গোষ্ঠীর অস্থায়ী ঘাঁটি ধ্বংস কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ নববধূর পরিবারের পাশে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য কক্সবাজারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছতা ও আমানত সুরক্ষার দাবি নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আশ্বাস ঈদগাঁওতে পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তসহ তিনজন আটক মাইন বিস্ফোরণে নিহত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন সীমান্ত এলাকায় ১৩ পরিবারকে মানবিক সহায়তা দিল বিজিবি মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির কিশোর নিহত পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধান ও নিয়োগে স্বচ্ছতার দাবি ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ১৫ পিচ ইয়াবাসহ যুবক আটক, বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযান দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
Notice :

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় উপজেলা বাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয় সিন্ধু চাকমার নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজেলা বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক দিলীপ কুমার তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন, তাঁতী দলের সভাপতি মো. কামাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা এবং বিএনপি নেতা ইমন চাকমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দীপেন দেওয়ান একজন সৎ, সাহসী, শিক্ষিত ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ব্যক্তি। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তারা দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে পার্বত্যাঞ্চলে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অবস্থান তৈরি করেছিলেন।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর বার্তার কারণে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে এ সিদ্ধান্ত তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন নয় বলেও তারা দাবি করেন।

উপজেলা বিএনপির নেতারা দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *