বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগ্রাম; নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে… ওয়াদুদ ভূঁইয়া এমপি আগামী বাজেটে বড়ুয়া সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া লংগদুর কৃষক পরিবারকে বিজিবির সহায়তা গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকানসহ ব্যাপক ক্ষতি, ফায়ার স্টেশন না থাকায় ক্ষোভ মহালছড়িতে সেনাবাহিনীর অভিযান, সশস্ত্র গোষ্ঠীর অস্থায়ী ঘাঁটি ধ্বংস কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ নববধূর পরিবারের পাশে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য কক্সবাজারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছতা ও আমানত সুরক্ষার দাবি নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আশ্বাস ঈদগাঁওতে পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তসহ তিনজন আটক মাইন বিস্ফোরণে নিহত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন সীমান্ত এলাকায় ১৩ পরিবারকে মানবিক সহায়তা দিল বিজিবি মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির কিশোর নিহত পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধান ও নিয়োগে স্বচ্ছতার দাবি ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ১৫ পিচ ইয়াবাসহ যুবক আটক, বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযান দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
Notice :

বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া লংগদুর কৃষক পরিবারকে বিজিবির সহায়তা

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে বসতঘর পুড়ে যাওয়া এক হতদরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঘর নির্মাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ৩১ মে রাতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনায় একটি বসতঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।

দুর্গত পরিবারের পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে মানবিক সহায়তা হিসেবে এগিয়ে আসে রাজনগর বিজিবি জোন। সকালে জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা ও ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন। বিজিবির এ সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা জানান, এই সহায়তা তাদের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখাচ্ছে।

জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবি ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *