November 17, 2026, 12:15 am
শিরোনাম :
দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ, মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে রাজস্থলী উপজেলা ছাত্রদল নানিয়ারচরের গোলসাছড়ি জনবল বন বিহারে কঠিন চীবর দান কাপ্তাই লেকের নীল জলে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার, চ্যাম্পিয়ন ফয়সাল ও মুক্তি পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের ৩৫জন সদস্যের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ ঈদগাঁওয়ের সুপারি গলি সড়কে দুর্ভোগ, দেখার কেউ নেই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের ৩৫জন সদস্যের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটি রাজস্থলী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১০টি পরিবারের ৩৫ জন সদস্যের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার সদরস্থ কৃষি ব্যাংক সংলগ্ন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকত উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাবার তুলে দেন। এসময় ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকত বলেন, আজকের এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় পরিবারগুলো সব হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। তাদের তাৎক্ষণিক কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীতেও পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই চরম বিপদের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের স্থানীয় সামর্থ্যবান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এদিন সকালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকার ওই ১০টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা