November 17, 2026, 6:54 pm
শিরোনাম :
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্য ও গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে রাজস্থলী উপজেলা ছাত্রদল নানিয়ারচরের গোলসাছড়ি জনবল বন বিহারে কঠিন চীবর দান কাপ্তাই লেকের নীল জলে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার, চ্যাম্পিয়ন ফয়সাল ও মুক্তি পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিওনের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জেড এসও।

পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে – সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা