November 17, 2026, 6:54 pm
শিরোনাম :
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্য ও গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে রাজস্থলী উপজেলা ছাত্রদল নানিয়ারচরের গোলসাছড়ি জনবল বন বিহারে কঠিন চীবর দান কাপ্তাই লেকের নীল জলে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার, চ্যাম্পিয়ন ফয়সাল ও মুক্তি পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি।।
আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স এ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা দক্ষতা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা সুরক্ষা নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা