বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নবঅনুমোদিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির একদল বিক্ষুব্ধ নেতাকর্মী। কমিটি গঠনে দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে বুধবার (২৬ আগস্ট) বিকেলে বর্ণাল বোর্ড অফিস বাজার এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিয়ে বর্ণাল বোর্ড অফিস বাজারের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করেন। পরে তাঁরা অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। প্রদক্ষিণ শেষে প্রধান সড়কের পাশে আয়োজিত প্রতিবাদ সভায় বঞ্চিত নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রতিবাদ সভায় নেতাকর্মীরা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে চারজনের নাম প্রস্তাব করেন। তাঁরা হলেন—বর্ণাল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. আলমগীর হোসেন (সুমন), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান, সাবেক সহসভাপতি মো. খলিলুর রহমান এবং সাবেক কোষাধ্যক্ষ মো. জমির আলী।

সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান এরশাদ ও মো. বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়। আসাদুজ্জামান এরশাদ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক নির্বাহী সদস্য এবং বিল্লাল হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবদুল মান্নানের নামও উল্লেখ করা হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, গত ১৭ বছর ধরে তাঁরা খাগড়াছড়ি জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ সময়ে অনেকে হামলা-মামলার শিকার হয়েছেন এবং রাজনৈতিক কারণে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও তাঁদের সঙ্গে আলোচনা না করে সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, নবঅনুমোদিত কমিটিতে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের পরিবর্তে দলীয় রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন এবং বিএনপির আদর্শের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে—এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো যাচাই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিবাদ সভার খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মো. মমিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শান্ত করেন। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে প্রতিবাদে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপির নেতা ওয়াদুদ ভূইয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের আশা, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সমাধান করা হবে।

এ বিষয়ে নবঅনুমোদিত কমিটির দায়িত্বশীলদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *