শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

রাজস্থলীতে ‘রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’ শুরু

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে শুরু হয়েছে ‘রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজস্থলী বাজার চত্বরে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে পাভেল-বিপ্লব জুটি শঙ্কর-নিউমং জুটিকে পরাজিত করে বিজয় অর্জন করে।

টুর্নামেন্ট উপলক্ষে রাজস্থলী বাজারে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়। আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *