শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

পানছড়িতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

এ সময় স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *