মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বরকলে ১২ বিজিবির অভিযানে অবৈধ সেগুন গোলকাঠ জব্দ

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলায় ১২ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর নায়েব সুবেদার মো. আজম আলীর নেতৃত্বে একটি টহলদল ছোটহরিণা বাজার ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজার ঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৭৮ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন গোলকাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার ২৮০ টাকা।

এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। অবৈধ বনজ সম্পদ পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *