মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বাইশারীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবান–৩০০ নং আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয়। বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুরের নেতৃত্বে গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক দলীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাচিং প্রু জেরীই একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। পাহাড়ের মানুষের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে তাঁর কোনো বিকল্প নেই। তারা উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

গণসংযোগ শেষে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী বিজয়ী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *