মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

কারিগরি ত্রুটি কাটিয়ে কেপিএমে পুনরায় কাগজ উৎপাদন শুরু

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি।।

চট্টগ্রামের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকার পর পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে।

কারখানা সূত্রে জানা গেছে, ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজে কারিগরি ত্রুটির কারণে কয়েকদিন ধরে কাগজ উৎপাদন বন্ধ ছিল। কাগজ উৎপাদনে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়, যা সম্পূর্ণভাবে কর্ণফুলী নদী থেকে উত্তোলন করা হয়। তবে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি উত্তোলনে সমস্যা দেখা দেয়।

পানি সংকট নিরসনে কর্তৃপক্ষ পানি প্রবেশ পথ ম্যানুয়ালি খনন করে এবং বালু উত্তোলন পাইপলাইন ব্যবহার করে পানি উত্তোলন ব্যবস্থা আরও গভীরে সম্প্রসারণ করে। এসব উদ্যোগের ফলে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপারসহ নির্বাচনি কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুযায়ী কেপিএমকে মোট ৯১৫ মেট্রিক টন কাগজ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট কাগজ পর্যায়ক্রমে সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, উৎপাদন স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বাকি চাহিদার কাগজ সরবরাহ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *