মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

উখিয়ায় অবৈধভাবে বসবাসকারী ৬ শতাধিক রোহিঙ্গা আটক

এম. এ. রহমান, উখিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা অব্যাহত থাকবে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে যৌথবাহিনীর পৃথক অভিযানে পাঁচজন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের যাচাই-বাছাই শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধ এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *