April 21, 2026, 8:19 am
শিরোনাম :
মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান
Notice :

বিলাইছড়িতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার নির্বাচনী প্রচারণা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই প্রচারণায় তিনি রাঙ্গামাটি জেলা সদর থেকে সড়কপথে রাজস্থলী উপজেলা হয়ে বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নে পৌঁছান। পরে ফারুয়া বাজার, সেগুন বাগান, গোয়ানছড়ি, এগুজ্যাছড়ি, আমকাটাছড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় পহেল চাকমা ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে বিলাইছড়ির দুর্গম এলাকার মানুষের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ ও মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবেন। জনগণের পাশে থেকে সুখ-দুঃখে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা তার প্রচারণায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।