শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

মানিকছড়িতে অসহায় পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করতে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।

২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মানিকছড়ি মংরাজবাড়ী প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের হাতে গবাদি পশু ও হাঁস-মুরগি তুলে দেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মীর হোসেন, রাজপাড়া পাড়া প্রধান চাইহ্লাপ্রু কার্বারী, আজাইমং কার্বারী, গ্রাম পুলিশ জাকির হোসেনসহ উপকারভোগী পরিবারের সদস্যরা।

জানা যায়, মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার এয়াতলং ভুঁইয়া পাড়া, রাজপাড়া, গাড়িটানা, আচলং পাড়া, একত্যা পাড়া ও মুসলিম পাড়ার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন বলেন, স্বল্প পুঁজি দিয়ে একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশু ও হাঁস-মুরগি লালন-পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো তাদের আয় বৃদ্ধির সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *