April 16, 2026, 4:55 pm
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

গুইমারায় বিএনপির নির্বাচনি মিছিল অনুষ্ঠিত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় বিএনপির উদ্যোগে একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাফছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে মিছিলটি বের করা হয়।

মিছিলটি জালিয়াপাড়া মোড় থেকে শুরু হয়ে পশ্চিম বড়পিলাক এলাকা প্রদক্ষিণ করে জালিয়াপাড়া বাজার ও আশপাশের এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল চলাকালে ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের অবস্থান তুলে ধরেন।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী। তিনি বক্তব্যে জাতীয় উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিটি শেষ হয় জালিয়াপাড়া বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।