April 17, 2026, 10:45 am
শিরোনাম :
রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি
Notice :

পানছড়িতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন আর্থিক অনুদান বিতরণ

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬), পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। উপজেলা সমাজসেবা অফিসার দ্বিপায়ন চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয় কুমার চাকমা (চেয়ারম্যান, ১ নং লোগাং ইউনিয়ন), আনন্দ জয় চাকমা (চেয়ারম্যান, ২ নং চেংগী ইউনিয়ন) এবং উচিত মনি চাকমা (চেয়ারম্যান, ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন)।

অর্থবছর ২০২৩–২০২৪ সালে ২০৩ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ১,৭৫০ টাকা করে এবং ২০২৪–২০২৫ সালে ২০৩ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ২,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এভাবে মোট ৮১২ জন উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।