April 15, 2026, 6:46 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

আলীকদমে অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে আয়োজিত ১০ দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল প্রশিক্ষণ–২০২৬ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর প্রতিনিধি এডভোকেট উবাথোয়াই মার্মা। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ২৪ জন উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ তত্ত্বাবধানে ছিলেন একজন হেড কোচ এবং একজন স্থানীয় সহকারী কোচ। দশদিনব্যাপী প্রশিক্ষণে খেলোয়াড়দের কৌশল, ফিটনেস ও টিমওয়ার্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে প্রতিজন খেলোয়াড়কে ৩ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণের শুরুতে তাদের জার্সি, বুটসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়েছে।

প্রধান অতিথি এসময় বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।