April 20, 2026, 9:37 am
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা  রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
Notice :

রাজস্থলীতে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট, জরিমানা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্যাসের দোকান, মুদি দোকান, সবজি বাজার, কাঁচামালের দোকান, মাছের দোকান ও ফার্মেসি তদারকি করা হয়।

ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘মনি ফার্মেসি’ এবং সবজি বিক্রেতা ‘সুজন বড়ুয়া’কে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।