April 17, 2026, 10:40 am
শিরোনাম :
রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি
Notice :

বাঙ্গালহালিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করতে ‘বিশেষ ক্যাম্পেইন–২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, একটি দেশের সঠিক পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি বাঙ্গালহালিয়া ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, শিমুল দাশ, সালমা আক্তারসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা।