April 21, 2026, 8:04 am
শিরোনাম :
মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মার্মা মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবায় পৌঁছে দিতে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান
Notice :

নিজ জেলা রাঙামাটিতে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর প্রথম সফর আগামীকাল

নিজস্ব প্রতিবেদক।।

নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রথমবারের মতো নিজ জেলা রাঙামাটি সফরে যাচ্ছেন। আগামীকাল  ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত তিনি রাঙামাটিতে অবস্থান করে সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আকাশপথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে অবস্থান করবেন। সফরের প্রথম দিনে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

২৮ ফেব্রুয়ারি তিনি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।
১ ও ২ মার্চ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ সময় তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেবেন।

৪ মার্চ রাঙামাটির কর্মসূচি শেষ করে তিনি চট্টগ্রাম হয়ে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

এদিকে মন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রোটোকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি তাকে বরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠন, স্থানীয় সামাজিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।