April 16, 2026, 5:58 am
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

লামায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অভিযোগে দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় পরিচালিত অভিযানে ই.ই.গ ব্রিকস-কে ২ লাখ টাকা এবং কইঈ ব্রিকস-এর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। দুইটি ইটভাটা থেকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জের কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, ইট প্রস্তুতের উদ্দেশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহ করে কাঁচা ইট তৈরি করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।