মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

পার্বত্য মন্ত্রীর সঙ্গে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গামাটিতে মন্ত্রীর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা (অবসরপ্রাপ্ত) ও সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সিনিয়র যুগ্ম মহাসচিব বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, যুগ্ম মহাসচিব শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যা এবং সহ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক চন্দ্র সেন তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রীর সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় হয়। এ সময় তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, তঞ্চঙ্গ্যা ভাষা ও বর্ণমালা রক্ষা এবং সংগঠনের সদস্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *