April 15, 2026, 9:19 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

বরকলে ১২ বিজিবির উদ্যোগে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পবিত্র রমজান উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেছে।

বুধবার (৪মার্চ ২০২৬) সকালে বরকল উপজেলার ভুষনছড়া এলাকায় অবস্থিত আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানার মাঠে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোনের ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় শিক্ষার্থীদের মাঝে চাল ৫০ কেজি, তেল ২০ কেজি, খেজুর ১০ কেজি, চিনি ৫ কেজি, ছোলা ৫ কেজি, মুড়ি ৫ কেজিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

এ সময় তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে, সীমান্তবর্তী দুর্গম এলাকার এতিম ও সুবিধাবঞ্চিতরা ১২ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।