মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

ঈদগাঁওতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে (তৃতীয় তলায়) নানা কর্মসূচি গ্রহণ করা হয় ।
 গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, নীরবতা পালন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। বিদ্যালয়টির প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী শিক্ষক আব্দুল খালেক মিশু ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক জসীম উদ্দীন। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সে অংশ নেয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি খুরশীদুল  জন্নাত।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক পটভূমিকা তুলে ধরে বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে এদিন বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। পাকিস্তানী আর্মির হাত থেকে রেহায় পায়নি বাংলার প্রগতিশীল সমাজ। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, কবি, লেখক, প্রকৌশলী সহ সমাজের নানা ক্ষেত্রের মেধাবী ব্যক্তিত্বরা।
বক্তারা আরো বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস। প্রতিবছর ১৪ ডিসেম্বরের এ দিবস পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস হল সেই দিন যেদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
স্বাধীনতা দিবসের মাত্র দু’দিন আগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ঢাকার রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্বরতার কথা জানাতে, বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দিতে এবং শহীদদের আত্মত্যাগ থেকে নৈতিক ও দেশপ্রেমের শিক্ষা নিতে এ দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে বলে জানান আলোচকরা।
এর আগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক। কর্মসূচিতে ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক নুরুল কবির, পূর্ণাম পাল, এস, এম, তারিকুল হাসান (তারেক) সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একই ভেন্যুতে ডিসপ্লেতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *