মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_0

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর এবং কক্সবাজার-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুর।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরে একে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতামত তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সমর্থকরা।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *