শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত ফাঁসিয়াখালী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা স্থানীদের

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইউনিয়নের ১ নং নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক পয়েন্ট থেকে প্রতিদিন নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাখোলা, কামমার ঝিরি, আব্দুল্লাহ ঝিরি, কুরুকপাতা ঝিরি, লাইল্যারমার পাড়া ও সাপেরঘারা এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন চলছে। প্রতিদিন কয়েক হাজার ট্রাক বালু উত্তোলন করে তা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় মজুদ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন এলাকায় এসব বালু সরবরাহ করা হচ্ছে।

 

রবিবার (২৯ মার্চ’২৬) ঘটনা স্থলে অনুসন্ধানে করে দেখা গেছে, এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়া ও ঝিরিগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ এ কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য লামা উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *