শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

ঘুমধুমে এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ নিম্নমানের খোয়া ও পাহাড়ি মাটি ব্যবহারে ক্ষোভ স্থানীয়দের

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এলজিইডির সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাইশপাড়ি সীমান্ত সড়ক থেকে রেজু আমতলি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী অ্যান্ড ব্রাদার্স-এর বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যেখানে বালু ব্যবহারের কথা সেখানে সরাসরি পাহাড়ি মাটি দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে সড়কটি বর্ষা মৌসুমে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়রা আরও জানান, কাজের তদারকির ঘাটতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করার সুযোগ পাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তাদের ভাষ্য, সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি মানসম্মতভাবে নির্মাণ না হলে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়বে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে ঠিকাদার আবুবক্করের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *